সারাদেশ

নিখোঁজ আরও এক শ্রমিকের লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা আশাশুনির কুড়িকাহনিয়া নদী থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মরদেহটি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে শফিকুল ইসলাম (৪৪) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় কুড়িকাহনিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে কপোতাক্ষ নদে ভাসতে দেখে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে। এ নিয়ে প্রতাপনগরের কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে কাজ করতে গিয়ে টলার ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনকে উদ্ধার করা হলো।

এর আগে বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের মঞ্জিল গাজীর ছেলে বাবর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো ট্রলার ডুবিতে একইসাথে নিখোঁজ হওয়া শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মানিক মোড়লের ছেলে আবদুল আজিজকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা