সারাদেশ

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি অভিযানিকদল তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামে আসামিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এছাড়া ও তাদের কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত নগদ ৪শ টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. ছামিদুল শেখ (৪০) ও তার স্ত্রী মোছা. আনোয়ারা (৩৫)।

তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা