সারাদেশ

মিনি বার শ্রীমঙ্গলের ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোড থেকে মদ, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বারের সন্ধান পাওয়া যায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এস আই আলমগীর সঙ্গীয় ফোর্স শহরের সামছুদ্দীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পেট্রোল পাম্পের অফিস রুম হতে বিদেশি মদ, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, অফিসের মালিক মুরাদ বিন মঈনুদ্দিন পলাতক রয়েছে। তবে পেট্রোল পাম্পের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। এই চক্রটির সাথে আরও লোক জড়িত রয়েছে যারা দীর্ঘ দিন থেকে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তবে এ ব্যাপারে মুরাদ তার নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, তার পরিবারের লোকজনের সাথে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে। তারা তাকে ফাঁসানোর জন্য এ কাজ করতে পারেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

ভোলায় ১৮ জেলে আটক, ৩ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুল...

ক্রসফায়ার' নিয়ে বক্তব্যে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফ...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা