সারাদেশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা জেলার দৌলতখান উপজেলাকে নদী ভাঙনের কবল হতে রক্ষা করতে ভবানীপুর থেকে চৌকিঘাট হয়ে চরপাতা কাজীবাড়ি পর্যন্ত এবং হাকিমুদ্দিন বাজার রক্ষাসহ ৫২২ কোটি টাকার সিসি ব্লক প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা-১ আসনের সাংসদ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলে দৌলতখান বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। মিছিলটি দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসক জনতার উদ্দ্যেশে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুল আলম খান, পৌর মেয়র জাকির হোসনে তালুকদারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা