সারাদেশ

হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় রাহুল হোসেন রাতুল (২২) নামের রেডেক্স কুরিয়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে প্রান্ত নামের আরও একজন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল একই উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত ওই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে হতাহতরা মোটর সাইকেল যোগে হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়।

সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করে। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার আব্দুর রহিম মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

সান নিউজ/শিপলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা