সারাদেশ

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল জেলা সদরের হবখালী ইউনিয়নের চরসিংঙ্গিয়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবু মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাবু পার্শ্ববর্তী কোমখালী গ্রামের শফিয়ার মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাবু মোল্যা সিংঙ্গিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে চরসিংঙ্গিয়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাবুকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত সাবুকে কুপিয়ে হত্যা করে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, ময়না তদন্তের জন্য সাবুর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা