সারাদেশ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংর্ঘষে চালক নিহত 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাকের চালক আবদুল খালেক (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত ট্রাকের চালক আবদুল খালেক সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়া আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক খালেক নিহত হয়। আহত হয় আরও ৫ জন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা