সারাদেশ

তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সংখ্যালঘু এক কলেজছাত্রীক অপহরণের ৩ দিন পরও উদ্ধার হয়নি। এ ব্যাপারে অপহৃতের বাবা রোববার রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদের ছোট ছেলে তারেক আহমেদ রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক কলেজছাত্রীকে (১৬) তার বাড়ির সামনে থেকে অপহরণ করে। ওই ছাত্রী পার্শ্ববর্তী একটি বাজারে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই রাতেই বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অপহৃত ছাত্রীর বাড়ি উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে। সে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত কাদিরদী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্রী। ঘটনার পর তিন দিন কেটে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা যায়নি।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন অর রশীদ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, শুনেছি তারা প্রেম করে পালিয়ে গেছে। ছেলের বাবা বলেছে ওরা থানায় আসছে। থানায় এলে ওদের সাথে কথা বলব।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা