সারাদেশ

কুমিল্লায় অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮) আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা