সারাদেশ

আধাবেলা হরতালের ঘোষণা কাদের মির্জার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : থানার সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আধাবেলা হরতালের ঘোষণা কাদের মির্জা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি।

এর আগে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রাত ৯টা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কাদের মির্জা। এ সময় বসুরহাট-বাংলাবাজার সড়কে থানার দুই পাশে গাছের গুঁড়ি ও বাস-ট্রাক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও বসুরহাট বাজারের সকল প্রবেশপথ অবরোধ করে রাখা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানিগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন কাদের মির্জা। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর আছে বলে জানান পুলিশ সুপার আলমগীর হোসেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা