সারাদেশ

মাটির নিচে মুক্তিযুদ্ধের ৩৪৬০ পিস গুলি !

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাবতে প্রয়াত মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনার মাটির নিচ থেকে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল বলে ধারণা পুলিশ ও মুক্তিযোদ্ধাদের।

পুলিশ জানায়, বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার পাশে মাটি কাটছিলেন শ্রমিকরা। একসময় মাটির নীচে একটি বক্স দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে।

১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা