সারাদেশ

চুয়াডাঙ্গার দুই পৌরসভায় নৌকার জয়লাভ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও হাসান কাদির গনু মিয়া জয়লাভ করেছেন।

রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৩ হাজার ৯১৭ ভোট ও হাসান কাদির গনু মিয়া পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট। তাদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা হয়েছে।

চুয়াডাঙ্গার দুইটি পৌরসভায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। পরে ভোট গননায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জীবননগরের রফিকুল ইসলাম রফিক ১৩ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ভোট বর্জনকারী) বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের শাহাজাহান কবীর পেয়েছেন ৭৭৬ ভোট। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খোকন মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট।

জীবননগর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১৩৩ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৯৩ জন।

জীবননগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন পৌর নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও তিনবারের নির্বাচিত মেয়র নৌকা প্রতীকের হাসান কাদির গনু ৭ হাজার ৬৫২ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মোবাইল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট এবং (ভোট বর্জনকারী) বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের সাবেক মেয়র মীর মহিউদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।

আলমডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৮১ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৫৫৮ জন।

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ পৌর নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা