সারাদেশ

শিবগঞ্জে নৌকার প্রার্থী মনিরুলের জয়

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১৫ হাজার ৭৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা ভোট পেয়েছেন ৯ হাজার ৯৯৯। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়ছেন ৫৪২ ভোট।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম ৫ হাজার ৭৪২ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয় মনিরুল ইসলাম। কেন্দ্র জানায়, এ নিবাচনে শতকরা ৭৯ দশমিক ১২৪ ভাগ ভোট পড়েছে। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী সহ এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শিবগঞ্জ পৌরসভায়। ভোটকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে আইন-শৃংখলা বাহিনী। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাব-পুলিশের পাশাপাশি, ২ প্লাটুন বিজিবি, আনাসার ও ডিবি পুলিশ সদস্যরা কাজ করেছে।

সান নিউজ/জে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা