সারাদেশ

৭ ঘন্টা পর বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : পিরোজপুর জেলা প্রশাসকের আশ্বাসে টানা সাত ঘন্টা পরে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের ১০ রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরিশাল থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টায় পিরোজপুরে বিআরটিসি বাস শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাস শ্রমিকদের মারামারির ঘটনার প্রতিবাদে পশ্চিমাঞ্চলের ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক বলেন, পিরোজপুর ও ভাণ্ডারিয়ায় যাত্রী তোলা নিয়ে শনিবার সকালে বিআরটিসি বাস শ্রমিক ও এজেন্টরা খুলনাগামী রূপাতলী মালিক সমিতির একটি বাস শ্রমিকদের দু’দফা মারধর করে।

এ নিয়ে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারি হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত বিআরটিসি শ্রমিকদের বিচার দাবিতে ধর্মঘটের ডাক দেয় বরিশালের বাস শ্রমিকরা।

ঘোষণা অনুযায়ী রোববার ভোর ছয়টা থেকে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনাসহ পশ্চিমাঞ্চলের ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয় ওইসব রুটের যাত্রীদের। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। অনেকে ফিরে যান বাড়িতে।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি রফিকুল ইসলাম মানিক বলেন, ‘শ্রমিকদের মারধরের ঘটনায় সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক। এতে শ্রমিকরা আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করে দুপুর ১টা থেকে বাস চলাচল শুরু হয়।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা