সারাদেশ

নরসিংদী ও মাধবদীতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : দেশের চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি রোববার। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপর্ণূভাবে গ্রহনের লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে। নরসিংদী পৌরসভা নির্বাচনে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ ও মাধবদী পৌরসভা নির্বাচনে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুইটা থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে মাধবদী পৌরসভার ও জেলা প্রশাসক কার্যালয় থেকে নরসিংদী পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নরসিংদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ব্যালট পেপার ব্যতিত সকল প্রকার সরঞ্জাম যেমন, মোমবাতি, অমুছনীয় কালি, কলম, ভোটার তালিকা, ব্যালট বাক্স, সুতা সহ সকল প্রকার সরঞ্জাম।

অপরদিকে মাধবদী পৌরসভা নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিত্বে গ্রহণের লক্ষ্যে ইভিএম মেশিন, ক্যাবল, ল্যাপটপ, ইন্টারনেট মডেম, ট্যাবসহ সকল প্রকার সরঞ্জাম পৌছে গেছে।

নির্বাচনকে শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীও।

নরসিংদীতে ৯টি ওয়ার্ডে মেয়র পদে নির্বাচন করছেন ৪জন। তারা হলেন, আওয়ামী লীগ থেকে আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি থেকে হারুন অর রশিদ, স্বতন্ত্র থেকে এস এম কাইয়ুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো: আসাদুল হক। সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন এবং সাধারণ কাউন্সিলর হিসেবে ৪২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। নরসিংদীতে মোট ভোটার সংখ্যা ভোটার ৯৯ হাজার ৪৫৪ জন। পুরুষ ৪৯ হাজার ১৫৭ ও নারী ৫০ হাজার ২৯৭ জন।
নরসিংদীতে ভোট গ্রহনের লক্ষ্যে ১৫ টি ভ্রাম্যমান আদালত, প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ১৬ জন, ৬টি র‌্যাবের দল ও ৬ প্লাটুন ভিজিবি মোতায়েন করা হয়েছে।

অপরদিতে শিল্পাঞ্চল মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপি থেকে আনোয়ার হোসেন আনু, ইসলামী আন্দোলন থেকে মো: মনির হোসেন শামীম ও স্বতন্ত্র থেকে ফরিদা ইয়াছমিন। মাধবদী পৌরসভা নির্বাচনে ১২টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউনিন্সলর হিসেবে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মাধবীতে ভোটার সংখ্যা ৩২হাজার ৪৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭হাজার ১৬৫ জন ও নারী ১৫হাজার ৩১৮ জন।

মাধবদীতে ১৫টি ভোট কেন্দ্রে ১৩টি ভ্রাম্যমান আদালত, প্রতি কেন্দ্রে ১৭ জন করে পুলিশ ও আনসার সদস্য, র‌্যাবের ৩টি দল ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা