সারাদেশ

ওসমানীতে হয়রানির শিকার ভ্যাকসিন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের করোনা ভ্যাকসিন কেন্দ্রে হয়রানির শিকার হচ্ছেন আগ্রহী নাগরিকবৃন্দ। নির্ধারিত সময়ের আগেই রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত কাউন্টার বন্ধ, সঠিক নির্দেশনা না পাওয়া, গাটের টাকা খরচ করে কেন্দ্রে দৌড়াদৌড়ি করতে করতে সাধারণ মানুষের কঠিন একটা দিন গেলো। ব্যর্থ হয়ে অনেককেই ফিরে যেতে হয়েছে ভগ্ন মনোরথে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দু’টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পঞ্চমতলায় অনলাইনে রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে গেলে এ প্রতিবেদকসহ আরও কয়েকজন সাংবাদিক ও সাধারণ মানুষ সেখানে কমরত কারও হদিস পাননি। স্বেচ্ছাসেবকদের জিজ্ঞাসা করলে তাদের সাফ জবাব, আজ আর হবে না। তারা চলে গেছেন।

হতাশাগ্রস্ত ভ্যাকসিন প্রত্যাশিরা নির্ধারিত সময়ের আগে কাউন্টার বন্ধের কারণ জানতে এর কাছে ওর কাছে ছুটাছুটি করলেও সঠিক জবাব পাচ্ছিলেন না।

তাছাড়া আড়াইটার আগেই দেখা যায়, ১২টি বুথের প্রায় সবগুলোই বন্ধ। একটা বুথে ভ্যাকসিন প্রদানের কাজ চলছিল। পরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলামের সহযোগিতায় এ প্রতিবেদকসহ দু’জন সাংবাদিককে সোয়া ২টার দিকে ভ্যাকসিন দেয়া হলেও অন্যদের ফিরে যেতে হয়েছে।

এই ফিরে যাওয়াদের সংখ্যা প্রচুর। সিলেট মহানগরীর দাড়িয়াপাড়ার শংকর বাবু (৫০) এসেছিলেন সস্ত্রীক। দু’টোর দিকে অনলাইন রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে নির্ধারিত কাউন্টারে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞেস করলে জবাব আসে, আজ শেষ কাল আসেন। তারা চলে গেছেন।

এরপর তিনি আরও কয়েজন স্বেসেবকের কাছে ছুটে গেলেও শেষ পর্যন্ত কোন লাভ হয়নি। আড়াইটার আগে ১১টি বুধ বন্ধ হয়ে যাওয়ায় কঠোর সমালোচনা চলে পুরো কেন্দ্রজুড়ে।

সার্বিক বিষয়ে আলাপকালে ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানীতে দৈনিক ভ্যাকসিন প্রদানের সক্ষমতা ১৮শ জনের। তবে আজ শনিবার মোট ৩ হাজার ৯শ’ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এত মানুষের জন্য কাজ করতে হয়েছে তাদের। তাই আজ একটু সমস্যা হয়েছে। তবে বিষয়টা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।

নির্ধারিত সময়ের আগে কাউন্টার বন্ধের কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখবো। অন্তত আড়াইটা পর্যন্ততো রেজিস্ট্রেশনের কাজ চলার কথা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভ্যাকসিনের কোন সংকট নেই। তবে লোকবল আর সময়ের সমন্বয় করতে পারলে এ সমস্যা থাকবে না। আমরা সেই চেষ্টা করছি। তাছাড়া, টিকা নিতে নগরবাসীর আগ্রহ অনেক বেড়েছে। সেজন্যই কিছুটা চাপ সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা