সারাদেশ

দুদিনে ১৩ গরুর মৃত্যু, খামারি বাবুলের ২৫ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি গরুর দুগ্ধ খামারে গত দুই দিনে ১৩টি গরু মারা গেছে। এতে খামারের মালিক বাবুল মিয়ার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তদন্তে নেমেছে থানার পুলিশ। বাবুল মিয়া উপজেলার শেখের কান্দির মৃত সিরাজুল ইসলাম সেলুর ছেলে।

বাবুল মিয়া জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে খামারে গিয়ে দেখি তিনটি গরু মারা গেছে। এরপাশে আরেকটি ঘরে গিয়ে দেখি আরও একটি গরু মরে পড়ে রয়েছে। একে একে রোববার (৭ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আমার ১৩টি গরু মারা গেছে। এর মধ্যে ১২টি গরুই গাভিন ছিল। এগুলো কিছুদিন পর বাচ্চা দিত।

তিনি আরও বলেন, ২০১৭ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে ৭৫টি গরু নিয়ে ব্যবসা শুরু করি। এর থেকে ১৫টি গরু কোরবানির সময় বিক্রি করেছিলাম। তখন প্রায় ৩৬টি গরু বিভিন্ন রোগে মারা যায়। এরপর আবার ব্যাংক থেকে এক কোটি চার লাখ টাকা ঋণ মঞ্জুর হলে, এক কোটি ১২ লাখ টাকা উত্তোলন করি।

তিনি বলেন, করোনার সময় গরুগুলোকে ঠিকভাবে খাওয়াতে পারিনি। গোখাদ্যের দোকানে আমার কাছে পাঁচ লাখ টাকা এখনো পায়। গরুগুলো কিভাবে মারা যাচ্ছে, তা আমি বুঝছি না। বাকি আরও ১৩টি গরুও অসুস্থ অবস্থায় আছে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে খামারে পুলিশ পাঠানো হয়েছিল। ভেটেনারি চিকিৎসক দিয়ে মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা