সারাদেশ

সরাইলে রাস্তায় খানাখন্দে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা সদরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সরাইল প্রাতঃবাজার-স্বল্প নোয়াগাঁও আরিফাইল টিঘরও পানিশ্বর সড়কের বেহাল দশা।

রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মানুষ ও যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কের এই বেহাল দশার কারণে এই পথে চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগের পাশাপাশি নিয়মিত ঘটছে দুর্ঘটনা। বর্তমান সরকারের অঙ্গিকার গ্রামে শহরে সমান সুযোগ-সুবিধা প্রদান। অথচ দীর্ঘদিন যাবত গ্রামীন এই রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ, দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার করার উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আওতাধীন এই রাস্তার প্রাত বাজার থেকে টিঘর যাওয়ার রাস্তা বর্তমানে খানা-খন্দে ভরা মরণফাঁদে পরিণত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রাতঃবাজার-স্বল্প নোয়াগাঁও আরিফাইল টিঘরও পানিশ্বর গ্রামীণ রাস্তার মাঝে মাঝে বড় বড় খানা-খন্দে ভরপুর। রাস্তার কোথাও কোথাও পুরো অংশ ভেঙ্গে ও পাঁকা উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই স্কুলের শিক্ষার্থী বাজারে আসা সাধারণ মানুষদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।

এ রাস্তায় ছোট-বড় কয়েকটি ব্রীজের পাশের মাঠি সরে যাওয়ার কারণে যানবাহন উঠানামা করতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। কোন সময় যাত্রী নেমে রিকশা বা সিএনজি পার করছে এমন দৃশ্য নিত্যদিনের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। তারা অভিযোগ করে বলেন, প্রতিদিন কোন না কোন ভাবে ব্রিজ থেকে অথবা রাস্তার ভাঙা থেকে গাড়ি পড়ে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। উপজেলার সদরের রাস্তা যদি এমন অবস্থায় দীর্ঘদিন সংস্কার বিহীন বেহাল অবস্থায় পড়ে থাকে তাহলে আমরা মুক্তি পাব কবে।

স্থানীয় যুবলীগ নেতা মোঃ মাহফুজ মিয়া বলেন, বতর্মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, সংস্কার না করায় প্রতিদিন ব্রিজ থেকে অথবা রাস্তার ভাঙা থেকে গাড়ি পড়ে মানুষ দুর্ঘটনার শিকার হয়। এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ হাজারো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করে। ব্রিজের নিচের মাঠিও রাস্তাটি অতি দ্রুত সংস্কারের দাবি জানাই।

এই ব্যাপারে সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন বলেন, এমন রাস্তা অনেকগুলি রয়েছে। বাজেট আসলে পর্যায়ক্রমে রাস্তার সংস্কারের কাজ করা হবে।

সান নিউজ/ আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা