সারাদেশ

বড়লেখায় ভারতীয় অবৈধ বিড়িসহ প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পাচারকালে একটি প্রাইভেট কারসহ প্রচুর পরিমাণ ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ির চালান আটক করেছে পুলিশ। রোববার ( ৭ ফেব্রুয়ারি) রাতে এসআই সুব্রত কুমার দাস জানান, বিড়িগুলো আটক করার সময় চালকসহ ৩ পাচারকারী পালিয়ে যায়। এব্যাপারে বড়লেখা থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বড়লেখা থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশ উপজেলার তালিমপুর ইউনিয়নের মহদিকোনা গ্রামের রাস্তায় একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-১১-০৪৯৯) গতিরোধ করেন। তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে ৩ লক্ষাধিক টাকার ১ লাখ ৭০ হাজার শলা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করেন। এসময় তালিমপুর গ্রামের বাসিন্দা চোরাকারবারী সুনাম উদ্দিন চান্দই, আব্দুল লতিফ ও কার চালক জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ উপজেলার মহদিকোনা গ্রামের ব্যবসায়ী মাহতাব উদ্দিনের দোকান ও বসতঘরের খাটের নিচে থেকে ২২৬ বান্ডিল ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন। এসময় বড় ময়দান গ্রামের জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার রাতে বড়লেখা ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় অবৈধ বিড়ি জব্দ ও প্রাইভেট কার আটকের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সান নিউজ/স্বপন দেব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা