সারাদেশ

রংপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তৃতীয় বর্ষপূর্তিতে বিএনপির কেন্দ্রীয় পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি’র ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন- রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলী, ওয়াহেদুজ্জামান মাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, সাজেদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, যুগ্ম আহবায়ক হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, মহানগর তাঁতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, রংপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরী প্রমুখ।

এসময় রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা