সারাদেশ

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোবহান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুস সোবহান চাঁদপুর জেলার হাইমচর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল গণি সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা