সারাদেশ

সুনামগঞ্জে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সারাদেশের ন্যায় সুনামগঞ্জে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক প্রথমে এই ভ্যাক্সিন নেয়ার মাধ্যমে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়।

এছাড়া সদর হাসপাতালের আটটি বুথে একসাথে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ সুনামগঞ্জের জনপ্রতিনিধি, ডাক্তার-নার্স, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষকে ভ্যাক্সিন প্রদান করা হয়।

এদিকে জেলার ১১ উপজেলায় একসাথে করোনা ভ্যাক্সিন টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়।

ভ্যাক্সিন নেয়া শেষে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, করোনা ভ্যাক্সিন নিয়ে মানুষের ভিতরে অনেক ধরনের বিভ্রান্তি আছে, বিভ্রান্তিকর বক্তব্য আছে সেসব বিভ্রান্তি দূর করতে আমি সংসদ সদস্য হিসেবে তার নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর এলাকার মানুষকে উৎসাহিত করতে তিনি এই ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

এই করোনা ভ্যাক্সিন গ্রহণের মাধ্যমে তার নির্বাচনী এলাকার মানুষদেরকে আহবান জানাতে চাই এই করোনা ভ্যাক্সিন নিয়ে কোনো বিভ্রান্তের কারণ নেই। এটি অন্তত নিরাপদ ভ্যাক্সিন। নিজেরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে এই করোনা ভ্যাক্সিন গ্রহণের আহবান জানান তিনি।


সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা