সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে সাড়ে পাঁচ হাজার প্রতিযোগির ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রোববার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

সভায় জেলা প্রশাসক জানান, আগামী ২০ ফেব্রুয়ারী সকাল ৯টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও দপ্তরের প্রায় সাড়ে ৫ হাজার অংশগ্রহণ করবে এবং সকলকে সনদপত্র প্রদান করা হবে। জেলা শহরের আ.হ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তিমোড়, বিশ্বরোড, অক্ট্রয় মোড়, ফায়ার সার্ভিস, উদয়ন মোড়, নিউমার্কেট হয়ে শেষ হবে পুরাতন স্টেডিয়ামে।

সভায় উপস্থিত ছিলেন, ম্যারাথন প্রতিযোগিতার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বায়ক মেজর মেজর মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রতিনিধি।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা