সারাদেশ

খুলনায় বিষাক্ত অ্যালকোহল পানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা নগরীতে বিষাক্ত অ্যালকোহল পানে সবুজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজ নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া এলাকার মোতাহের হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া বিহারি গলি এলাকার সবুজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন। পরদিন শনিবার (৬ ফেব্রুয়ারি) কিওরহোম ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তিনি বাসায় চলে যান। কিন্তু রোববার (৭ ফেব্রুয়ারি) আবারও অসু্স্হ হয়ে পড়লে ভোর ৫টার দিকে আত্মীয়-স্বজন তাকে খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান।

পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুর রহমান বলেন, সবুজ পেশায় ফার্নিচার (সোফা) মিস্ত্রী ছিলেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/কেএ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা