সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক ও বাস চাপায় শিক্ষিকা মা, ছেলে-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগন্জ : সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় মা,পুত্র ও কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তার ছেলে অদি (১২) ও সায়েবা (৬)। আহত অটোরিক্সা চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও এক মেয়ে নিয়ে অটোরিক্সাযোগে শহরে যাচ্ছিল। এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌছলে যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে ওভারটেক করছিল। এ সময় বাসটি অটোরিক্সাটিকে চাপা দিলে অটোরিক্সাটি ট্রাকের মুখোমুখি হয়ে ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ রুনী মারা যায়। এতে গুরুতর আহত হয় চালক ও সায়েবা ।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা