সারাদেশ

বান্দরবানে ২৫ রোহিঙ্গা আটক 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের আলীকদমে কাজের সন্ধানে আসা ২৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক ক‌রে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। শনিবার দিবাগত রাতে আটককৃতদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

পু‌লিশ জানায়, গত শনিবার সন্ধ্যার পর উপজেলার দুর্গম ছোট বেতীতে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক শরণার্থী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝির চেকপোস্টে আরো এক রোহিঙ্গাকে আটক করা হয়। ওই রোহিঙ্গা শরণার্থীদের শনিবার রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

সান নিউজ/এআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা