সারাদেশ

মাধবদী পৌর নির্বাচন: ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত নরসিংদীর মাধবদী বাজার। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধবদী পৌরসভার নির্বাচন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

নির্বাচনে বিজয়ী হয়ে দলকে নৌকা উপহার দিতে চান আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ের মুখ দেখতে চায় বিএনপি মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন আনু। সেই চিন্তা মাথায় রেখে দিন রাত ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুরহাটকে ঘিরে মাধবদী ও আশপাশ এলাকায় গড়ে উঠেছে ছোট-বড় কয়েক হাজার বস্ত্র কারখানা। ফলে ব্যবসা-বাণিজ্য নির্ভর শহর হিসেবেই সারাদেশ মাধবদী পরিচিত। ১৯৯৪ সালে নরসিংদী সদর উপজেলার মাধবদী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়। আগামী ১৪ তারিখে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে নিজস্ব নেতাকর্মী আর কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টারিংয়ের কাজ চলছে সমানতালে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার সড়ক, মোড় এবং বাজার। মাইকে চলছে সুমধুর কণ্ঠে প্রার্থীদের প্রচারণা। জমে উঠেছে প্রার্থীদের প্রচারণাও। দলীয় কিছু দ্বিধাবিভক্ত থাকলেও জয়ী হয়ে দলকে নৌকা উপহার দিতে চান বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

অন্যদিকে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভের আশা দেখছেন ধানের শীষের প্রার্থী আনোয়ার হোসেন আনু। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনির হোসেন শামীম হাত পাখা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদা ইয়াছমিন মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শিল্পসমৃদ্ধ মাধবদী পৌরসভাকে যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ নদীর অবৈধ দখল আর পর্চামুক্ত রাজনীতির পাশাপাশি উন্নয়ন করবে বলে মনে হয় তাদেরকেই তারা নির্বাচিত করবেন বলে জানান সাধারণ ভোটারগণ।

বিগত পাঁচ বছরে পৌরসভার উন্নয়ন কাজের ফলশ্রুতিতে এবারও নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

অপরদিকে, মাধবদীকে ধানের শীষের ভোট ব্যাংক হিসেবে আখ্যা দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে আশা প্রকাশ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আনোয়ার হোসেন।

পাড়া-মহল্লা এবং বিভিন্ন মোড়ে চায়ের কাপে ধোয়া তুলতে তুলতে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনাসহ ভোটের হিসাব-নিকাষ। সব মিলিয়ে মাধবদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া মাঘের শীতকে পরাজিত করেছে বলে মনে করছেন অনেকে।

এবার ১২টি ওয়ার্ডে ৪ জন মেয়র, ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৩২ হাজার ৪৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/আর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা