ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জেলা কারাগারের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, কারাগার থেকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা