সারাদেশ

লক্ষ্মীপুরে ৪ ইটভাটা ধ্বংস 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে চারটি ইটভাটা ধ্বংস করা হয়েছে এবং ওই ইটভাটার মালিকদের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার খালেক পাটওয়ারী ব্রিকস, তামিম ব্রিকস, শাপলা ব্রিকস ও মেঘনা ব্রিকস নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ অভিযান চালানো হয়। এসময় ইটভাটার চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এসময় সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক তানজির তারেক ও উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

অভিযানকালে খালেক পাটওয়ারী ব্রিকস ইটভাটার মালিকের ১ লক্ষ টাকা, তামিম ব্রিকস ইটভাটার মালিকের ১ লক্ষ টাকা, শাপলা ব্রিকস ইটভাটার মালিকের ৫০ হাজার টাকা ও মেঘনা ব্রিকস ইটভাটার মালিকের ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন বলেন, রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটাগুলোর চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই অভিযান চালানো হয়েছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সান নিউ্রজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা