সারাদেশ

আলমডাঙ্গায় মেয়র প্রার্থীর অফিস ভাঙচুর, প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ফ্রেরুয়ারি ) বিকালে আলমডাঙ্গা শহরে এ কর্মসূচী পালন করে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা। চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নির্বাচনী অফিস সোমবার রাতে ভাংচুর করে দুর্বৃত্তরা। নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে আলমডাঙ্গা হাউসপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে মিছিলটি শেষ হয় উপজেলা চত্বরে। পরে আলমডাঙ্গা উপজেলা চত্বরের এরশাদ মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিস প্রমুখ। এছাড়াও জাসদের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা