সারাদেশ

নাচোলে মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খান (ঝালু), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে মাসউদা আফরোজ হক শুচি, বিএনপির স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ্ আল মাসুদ ও ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন রেজাউল করিম বাবু।

পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র জামাদানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীগণ।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মজিদুল হক, বিএনপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক নিলুফা ইয়াসমিন, রাজশাহী সিটি কপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর সামসুন্নাহার, ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহ-সভাপতি রবিন ও জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজসহ দলের নেতা-কর্মীবৃন্দ।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা