সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম উচিমং মারমা। তার বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশনের লিন প্রকল্পের মনিটরিং অফিসার ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে সদর উপজেলার সাপছড়ি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা জিপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই উচিমং মারমা মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, উচিমং মারমা মোটরসাইকেল নিয়ে কাপ্তাই চন্দ্রঘোনা হতে রাঙামাটি জেলা সদরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি জিপ গাড়ি মুখোমুখী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উচিমং মারা যান।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, নিহত উচিমং মারমা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা হতে রাঙামাটি সদরে যাওয়ার পথে সদর উপজেলার সাপছড়ি এলাকায় বিপরীতমুখ থেকে আসা একটি জিপ গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই উচিমং মারমা মারা যান। ময়না তদন্তের জন্য নিহতের লাশ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা