সারাদেশ

জুড়ীতে ফানাই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সদরের জুড়ী নদীর দুই পাশের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিল্ডিং, ঘরবাড়ি স্থাপন করা হয়েছে। এতে করে নদীর দুই পাশ ভরাট হয়ে ছোট হয়ে আছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদ করা হবে না। এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা