সারাদেশ

সিলেটে আরও ২শ যুক্তরাজ্য প্রবাসী কোয়ারেন্টাইনে  

নিজস্ব প্রতিনিধি, সিলেট : যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ২শ' প্রবাসী। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারা সিলেট পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।

জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ দুপুর সাড়ে ১২টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদের মধ্যে সিলেটের বিভিন্ন উপজেলার ২শ' প্রবাসীকে নামিয়ে দিয়ে অপর ৩৭ জনকে নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।

সরকারি নিয়ম অনুযায়ী সিলেটের ‌'লন্ডনী'দের ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

তারা যেসব হোটেলে উঠেছেন সেগুলো হলো হোটেল ব্রিটেনিয়ায় ৩৬, অনুরাগে ১০, নূরজাহানে ৩৯, হলিগেইটে ১৬, হলি সাইডে ৫, স্টার প্যাসিফিকে ৬, লা রোজেস ৫৬, লা ভিস্তায় ৩৬, রেইন বো গেস্ট হাউজে ৩ জন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা