সারাদেশ

না.গঞ্জে অবৈধ কয়েল কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি ধনুহাজী রোড এলাকায় একটি অবৈধ মশার কয়েল কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারখানাটি মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল তৈরি ও প্রক্রিয়াজাতকরণ করছে- এমন আভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মো. ফয়েজ কেমিক্যাল নামের মশার কয়েল কারখানায় এই অভিযান চালিয়েছে। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেছেন নারায়ণগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকারসহ আনেকেই।

মো. সেলিমুজ্জামান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ড নকল মশার কয়েল উৎপাদন তৈরি ও প্রক্রিয়াজাতকরণ করছে প্রতিষ্ঠানটি। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান করছি। প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা