সারাদেশ

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীতে ট্রাক ও ট্রাংকলরি আটকিয়ে কাগজ দেখার নামে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষুব্ধ ট্রাক ও ট্যাংক লরি শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) নগরীর আরকে রোডের ট্রাক স্ট্যান্ড এলাকায় তারা অবরোধ করে। এতে তিন ঘণ্টা ব্যাপি রংপুর ঢাকা মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছে পথচারী, গাড়ি চালক ও স্থানীয়রা।

ট্রাক ও ট্রাংকলরি চালক-শ্রমিকদের অভিযোগ, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা দীর্ঘদিন ধরে যেখানে সেখানে ট্রাক ও ট্যাংকলরি আটক করে কাগজপত্র দেখার নামে চালক এবং হেলপারসহ শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে আসছে। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেয়।

সোমবার সকালে নগরীর আরকে রোডে একটি বালু বোঝাই ট্রাককে আটকিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা কাগজ দেখতে চায়। পুলিশকে কাগজের ফটো কপি দেখালে মূল কাগজ দেখতে চায় তারা। পরে মূল কাগজ দেখানোর পর বালুগুলো চোরাই কোথা থেকে আনা হয়েছে ইত্যাদি নানান প্রশ্ন করে টাকা দাবি করে। চালক টাকা না দিলে ওই ট্রাক আটকিয়ে রাখা হয়।
পরে এ ঘটনা জানাজানি হলে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকরা ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করা রাখে তারা। এর ফলে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ ও ট্রাফিক পুলিশের টিআই দেলোয়ার হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে রংপুর মেট্রোাপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ হোসেন উপস্থিত হয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা