সারাদেশ

প্রেমিকার অপমান সইতে না পেরে...

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রেমিকের বাড়িতে এসে পরিবারের সদস্যদের দ্বারা অপমানের শিকার হয় প্রেমিকা। বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি প্রেমিক জুলহাস মোল্লা (১৯)। কীটনাশক পানে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

সোমবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় জুলহাসকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই যুবকের স্বজনরা জানান, ওই গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে জুলহাস মোল্লার সঙ্গে একই ইউনিয়নের রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার ওই কিশোরী প্রেমিক জুলহাস মোল্লার বাড়িতে বেড়াতে যান। এসময় জুলহাসের পরিবারের লোকজন ওই কিশোরীকে অপমান অপদস্ত করেন।

এ অপমান সইতে না পেরে জুলহাস মোল্লা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপালে ভর্তি করেন।

দশমিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা জানান, ওই যুবকের চিকিৎসা চলছে।

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা