সারাদেশ

মোংলায় ৪৭ কেজি হরিণে মাংসসহ ৩ চোরাকারবারী আটক 

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৩০ জানুয়ারি) রাতে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ এ চোরকারবারিদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনর (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকতার্ লে: এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় গোয়েন্দা তথ্য মতে ওই এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের আবু সরদারের ছেলে মোনা সরদার (৩২), বাগেরহাটের রামপাল উপজেলার বন্নি গ্রামের জাফর শেখের ছেলে জাহিদ শেখ (৩৮) ও মোংলার দক্ষিণ কাইনমারী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে শহিদুল (৪০)।

পরে তাদের কাছ থেকে একটি হরিণের মাথাসহ ৪৭ কেজি মাংস ও চোরাকারবারিদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদেরকে রাতেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের পর রোববার (৩১ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বনবিভাগ।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা