সারাদেশ

নিজের সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় গলাকেটে দেড় বছর বয়সী নিজের কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তানিয়া বেগম (৩০) নামের এক মা। এ ঘটনায় পুলিশ তানিয়াকে আটক করেছে।

রোববার ( ৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, রোববার সকালের দিকে নিজ ঘরে দা দিয়ে গলা কেটে শিশু সন্তানকে হত্যা করেন মা তানিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং তানিয়াকে আটক করেন।

ময়নাতদন্তের জন্য নিহত শিশুর লাশ নিয়ে যাচ্ছে পুলিশ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে হত্যা করেছেন তা জানা যায়নি। শিশুর মা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি জানান, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা