সারাদেশ

শেরপুরে ট্রাকচাপায় নিহত  ৪

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁদগাও তিনঘরিয়া গ্রামের তাহের আলীর ছেলে সেলিম (২৫), নলজুড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০) ও বন্ধ ধারা গ্রামের ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫)। তারা তিনজনই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

জানা যায়, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণ ঘাতক ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা