সারাদেশ

সিলেটে আটক ৩ ছিনতাইকারী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা থেকে অস্ত্রসহ আটক ৩ ছিনতাইকারীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এর আগে শনিবার দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের দাউদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

ছিনতাইকারীরা হলেন- জালালাবাদ থানার বলাউরা ছুনুপাড়ার শফিকুল ইসলামের ছেলে ইমামুল হোসেন জিয়া (২৬), ফেঞ্চুগঞ্জ থানার রাজনপুর গ্রামের সুজন মিয়ার ছেলে সুবেল মিয়া ওরফে মনাই মিয়া (২১) ও মোগলাবাজার থানার তিরাশিগাঁও খালেমুখের আতিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (১৯)।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা