সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : চায়ের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে। তীব্র ঠান্ডা বাতাসের সাথে জেঁকে বসেছে মাঘের শীত। শীতের দাপটে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা সড়কে সকালবেলা দেখা যায়, শীত উপেক্ষা করে কাঁচা পণ্য সরবরাহকারী শ্রমিকরা তাদের ঠেলাগাড়িতে করে নানান পণ্য শ্রীমঙ্গলের বাজারে নিয়ে আসছেন।
ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা আবৃত থাকে গোটা এলাকা। মহাসড়কে দূরপাল্লার গাড়িগুলোকে হেডলাইট জালিয়ে চলাচল করতে হচ্ছে। বেলার বাড়ার সাথে কুয়াশা কিছুটা কমে সূর্যালোক দেখা দিচ্ছে। তবে রোদের কোন তাপ নেই বললেই চলে।

রোববার (২৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. ফরমান আলী এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এ কয়েকদিন শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঠান্ডার প্রকোপ থাকবে। খুব বেশি কমবে না। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হবে।

সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা