সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ২ ধর্ষক আটক 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার সদরের গুজারাই গ্রামের এক বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ৪ জন মিলে গণধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) মৌলভীবাজার সদর থানা পুলিশ জানায়, শনিবার ২ ধর্ষককে আটক করা হয়েছে।

আটকৃতরা হলো- ওজুদ মিয়া (৩৫) পিতা মৃত মোস্তফা মিয়া গ্রাম গুজারাই, খোকন মিয়া, (২৬) পিতা মৃত ছালেক মিয়া গ্রাম গুজারাই মৌলভীবাজার সদর।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ৪ জন মিলে গণধর্ষণ করে। এসময় তার স্বামী সিএনজি চালক জুবেদ মিয়া ঘরে ছিলেন না।

অন্তঃসত্ত্বা গৃহবধূ বলেন, রাত ১টার দিকে প্রথমে ঘরে এসে ডাকাডাকি করে। কিন্তু দরজা খুলে না দেয়াতে তারা চলে যায়। পরে রাত ৩টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা দোষীদের সবোর্চ্চ শাস্তির দাবি করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, মডেল থানায় ধর্ষণ মামলা হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা