বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু
সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : প্রায় সাড়ে নয় ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

তবে নৌরুটে এখনো কুয়াশা বিরাজ করায় চলাচলে ধীরগতি রয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। এছাড়াও লঞ্চ ও স্পিডবোটেও যাত্রী পারাপার শুরু হয়। মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহন। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা