সারাদেশ

রূপগঞ্জে আগুনে নিহত ৪, দুটি তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে বিদ্যুতের লাইন ছিঁড়ে বসত ঘরে আগুন দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্য ও পল্লী বিদ্যুতের ৪ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে পুলিশ তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

শুক্রবার রাত নয়টায় পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর কুমারটেক গ্রামে ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার টিনসেড ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহুর্তেই বসতঘর পুড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতরা হলেন, বাড়ির মালিক মাছুম মিয়া, তার স্ত্রী সীমা আক্তার ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তান মো. রহমতউল্লাহ ও মো. আব্দুল্লাহ।

এ ব্যাপারে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানিয়েছেন, বৈদ্যুতিক তার ছিড়ে আগুনে চারজন নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস উপ পরিচালক দেবাশীষ বর্ধনে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, পল্লী বিদ্যুতের ঢাকা বিভাগের পরিচালক খালেদা পারভীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদের জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। এবং পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছ। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা