সারাদেশ

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের মান্দারীতে কাভার্ডভ্যান চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পাকিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ডভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সিএনজি এবং কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা