সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল চুয়াডাঙ্গার ১৩৪ পরিবার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চুয়াডাঙ্গায় গৃহহীন ১৩৪টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন প্রমুখ।

বরাদ্দকৃত ঘরের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩৪টি, আলমডাঙ্গায় ৫০টি, দামুড়হুদায় ৩২টি ও জীবননগরে ১৮টি। এছাড়াও চুয়াডাঙ্গা জেলায় আরো ৯৯৭টি ঘর নির্মাণ করে মুজিববর্ষের মধ্যে প্রদান করা হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা