সারাদেশ

টানা ধর্ষণে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে শামীম হাওলাদার (৩০) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শামীমকে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছেন। শামীম মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।

কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবার সঙ্গে এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মাছের গদিতে কাজ করতো। সে সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাকা পেয়ে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি জেনে গতকাল রাতে তার বাবা মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শামীমকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা