সারাদেশ

স্বপ্ননীড়ে ঠাঁই পেল গাইবান্ধার নীড়হীন ১০৫ পরিবার

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধার সদর উপজেলায় ১০৫টি নীড়হীন (ভূমিহীন ও গৃহহীন) পরিবার মুজিববর্ষের অঙ্গীকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ‘স্বপ্ননীড়’ এর চাবি পেলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলামের তত্ত্বাবধানে একযোগে উপজেলার তিনটি ইউনিয়নে ১০৫টি বাড়ির নির্মাণ কাজ শেষ হয়। প্রতিটি নীড়হীন পরিবারের জন্য স্বপ্ননীড়ে থাকছে দুই কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রঙিন টিনের দোচালা সেমিপাকা ঘর।

মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঘর নির্মাণ করা হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো গাইবান্ধাতেও শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর সুবিধাভোগীদের মাঝে বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এসব পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। মাথা গোঁজার পাশাপাশি ভবিষ্যতে আয়-রোজগারের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

উপকারভোগীদের মাঝে ঘর বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী জুন ২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬শ’ ২২টি পরিবারের তালিকা করা হয়।

মুজিবর্ষে এই প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ উপযোগী ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের জন্য গৃহ নির্মাণের অর্থ বরাদ্দ প্রদান করা হয়। উক্ত বরাদ্দকৃত অর্থে ৬৬ হাজার ১শ’ ৮৯টি পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই আরও ১ লাখ গৃহের বরাদ্দ প্রদান করা হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ আশ্রয়ন-২ প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয় একক গৃহ নির্মাণের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করছে। মুজিববর্ষে ২১টি জেলার ৩৬টি উপজেলায় ৪৪টি প্রকল্প গ্রামে ৭শ’ ৪৩টি ব্যারাক নির্মাণের মাধ্যমে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, মুজিব বর্ষে দেশের প্রতিটি মানুষকে ভূমিহীন না রাখার অঙ্গীকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঘর উপহার দেওয়া হচ্ছে। উপজেলার জনপ্রতিনিধি, ভুমি ও প্রকল্প অফিসের সমন্বয়ে এই আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্বাচন করা হয়। ভূমিহীন ও গৃহহীনদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে তাদের মাঝে ঘর বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য, একই সাথে ৬৪ জেলায় ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা