সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২ ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক দুটি স্থান থেকে ২ জন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু’জন হচ্ছে, নাচোল উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে (সাবেক ইউপি সসদস্য) আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর উপজেলার চোখোর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, বুধবার দিবাগত রাতের যে কোন সময় নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়ে ছিল আলাউদ্দিনের লাশ। পরিবারের ধারণা হেঁটে বাড়ি আসার সময় ড্রেনে পড়ে তার মৃত্যু হয়।

এলাকাবাসী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে লাশটি দেখতে পেয়ে আত্মীয় স্বজনকে খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। মৃত আলাউদ্দিন মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে, রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫) নাচোলের নেজামপুর ইউনিয়নের বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় আজিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গত কয়েকদিন থেকে আজিম উদ্দিনের নিখোঁজের সংবাদটি স্থানীয় কেবল নেটওয়ার্কে প্রচার করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, রাতে কোন সময় এ ঘটনা ঘটেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্টে জানা যাবে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা